০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত বামুনিয়া একতা ও মানবসেবা সংগঠনের 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বগুড়ার সোনাতলার স্বেচ্ছাসেবী সংগঠন বামুনিয়া একতা ও মানবসেবা সংগঠন। এরই ধারাবাহিকতায় একই দিনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং শেয়ালের কামড়ে আহত এক অসহায় বৃদ্ধাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে সংগঠনটি।সম্প্রতি সংগঠনের উদ্যোগে গতকাল স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে খাতা ও কলম এবং শিক্ষকদের হাতে একটি করে ডায়েরি তুলে দেওয়া হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার জানান, বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬১ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ২৯ জন ছাত্র ও ৩২ জন ছাত্রী। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ায় তিনি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও উৎসাহ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাতা-কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত হয়েছে, তেমনি শিক্ষক-অভিভাবকরাও উৎসাহিত হয়েছেন।অন্যদিকে পাগলা শেয়ালের কামড়ে আহত লিলি বেগম (৭০) নামে এক অসহায় বৃদ্ধার চিকিৎসায়ও আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনটি। লিলি বেগম সোনাতলা উপজেলার বালুয়াহাট এলাকার উত্তর দিখলকান্দি গ্রামের বাসিন্দা। তিনি মৃত মোঃ ছালেক প্রামাণিকের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির বাইরে বের হলে হঠাৎ একটি শেয়াল লিলি বেগমের ওপর আক্রমণ করে। এ সময় শেয়ালটি তাঁর শরীরের বিভিন্ন স্থানে কামড় দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়।বৃদ্ধার আহত হওয়ার খবর পেয়ে তাঁর চিকিৎসার জন্য এগিয়ে আসে বামুনিয়া একতা ও মানবসেবা সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে তাঁকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।সংগঠনের প্রধান উপদেষ্টা আবু ইউসুফ শিপন বলেন,লিলি বেগম অত্যন্ত অসহায়। তাঁকে দেখাশোনা করার মতো তেমন কেউ নেই। তাঁর একমাত্র মেয়ে অন্যের কারখানায় কাজ করে সংসার চালানোর পাশাপাশি মায়ের ভরণপোষণের চেষ্টা করেন। এমন পরিস্থিতিতে মায়ের চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের জন্য কঠিন। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই সংগঠনের পক্ষ থেকে তাঁর পাশে দাঁড়ানো হয়েছে।এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।স্থানীয়রা বলছেন, শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং অসুস্থ-অসহায় মানুষের চিকিৎসায় সহায়তা দেওয়ার মতো উদ্যোগ সমাজে মানবিকতার চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ার সুত্রাপুর সমাজ কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত বামুনিয়া একতা ও মানবসেবা সংগঠনের 

প্রকাশিত: ১২:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬