০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

গাবতলীর চককাতুলী স্কুলের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করলেন যুবদল নেতা সম্রাট

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের অন্তর্গত চককাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে। রবিবার সরাসরি  বিদ্যালয়ে গিয়ে বৃক্ষরোপণ বিতরণ করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক, তরুণ সমাজসেবক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সম্রাট মাহারুফ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ ২৫ কোটি বৃক্ষরোপণ তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি। এছাড়া সারাদেশে উন্নয়ন ও সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে সরকারকে আমাদের সার্বিক সহযোগিতা করতে হবে। তিনি আগামীতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ শেষে ওই এলাকায় বিভিন্ন পেশার নারী পুরুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে গণসংযোগ করেন। বৃক্ষ বিতরণকালে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া গণসংযোগকালে তার কর্মী-সমর্থকবৃন্দ সাথে ছিলেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ার সুত্রাপুর সমাজ কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

গাবতলীর চককাতুলী স্কুলের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করলেন যুবদল নেতা সম্রাট

প্রকাশিত: ০৪:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬