
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর সভার আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১১ অক্টোবর) বিকেলে পৌর সভা হলরুমে সান্তাহার পৌর এলাকার ১০টি দুর্গা পুজা মন্ডবের সভাপতি,সম্পাদকদের নিয়ে এই প্রস্তুতি অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও সান্তাহার পৌর প্রশাসক মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,সান্তাহার পৌর সভার সহকারি প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার,সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আইসি সিয়াম হোসেন, সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রাজ কুমার সাহা মিন্টু, সান্তাহার রাধামাধব পুজা মন্ডবের সভাপতি প্রদীপ সরকার,হাউজিং কলোনী পুজা মন্ডবের সভাপতি রতন বসাক,পুজা ফ্রন্ট নেতা দীনেশ কুমার প্রমুখ। পরে পৌর সভার তহবিল থেকে পৌর সভার ১০ পুজা মন্ডবে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রতিবেদক 


















