১১:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সাঘাটায় তরুণীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবক গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক তরুণীকে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ওই তরুণীকে উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার (১১ অক্টোবর) তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ২১ বছর বয়সী ওই তরুণী এক সন্তানের জননী। তিনি সাঘাটা উপজেলার টেপা পদুমশহর গ্রামের বাসিন্দা। শনিবার (১০ অক্টোবর) গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বোনারপাড়া এলাকায় সৈকত (২৮) নামের এক যুবকের সঙ্গে তাঁর দেখা হয়। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে সৈকত তাঁকে ভ্যানে করে বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। এ সময় মুস্তাকিম (২০) নামের আরেক যুবকও তাঁর সঙ্গে ছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, রাত ১০টার দিকে হেলেঞ্চা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার নির্জন স্থানে ওই দুই যুবক তরুণীকে ধর্ষণ করেন। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। পরে বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের মাধ্যমে তাঁদের সাঘাটা থানায় নেওয়া হয়।
এ ঘটনায় সাঘাটা থানায় মামলা হয়েছে। মামলার নম্বর ৬। ভুক্তভোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ার সুত্রাপুর সমাজ কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

সাঘাটায় তরুণীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ০৪:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬