০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে এবার ৬৯ টি মন্ডবে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:১৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় এবার ৬৯ টি পুজা মন্ডবে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। ইতি মধ্যে মন্ডব গুলোতে প্রতিমা তৈরী কাজ পুরোদমে চলছে। পুজোকে ঘিরে মন্ডব কমিটির নের্তৃবৃন্দরা পরিস্কার-পরিচ্ছন্নতা সহ সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে।
ইতি মধ্যে উপজেলার ৬৯ টি পুজা মন্ডব কর্তৃপক্ষদের নিয়ে নির্বিগ্নে পুজা সম্পন্ন করতে উপজেলা পুজা উদযাপন পরিষদ প্রস্তুতি সভা চকরেছেন। ওই প্রস্তুতি সভায় সরকারি নির্দ্দেশনার পাশাপাশি পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সকল মন্ডবে সিসি ক্যামেরা স্থাপন,নিরাপত্তা তদারকির জন্য সেচ্ছাসেবক কমিটি গঠন,উচ্চ শব্দে মাইক না বাজানো,নামাজের সময় ঢাক-বাদ্যযন্ত্র ধীরে বাজানো সহ বেশ কিছু পরামর্শ দেয়া হয়। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকার জানান,আগামী-১৬ অক্টোবর মহা ষষ্টীর মধ্য দিয়ে দুর্গা পুজা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গা পুজা
এবার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ টি পৌর সভা মিলে মোট ৬৯ টি মন্ডবে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে ১১ টি,ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৭টি,সান্তাহার পৌর সভায় ১০ টি,সান্তাহার ইউনিয়নে ৪ টি,নশরতপুর ইউনিয়নে ৭ টি,কুন্দগ্রাম ইউনিয়নে ১৪ টি এবং চাঁপাপুর ইউনিয়নে ১৬ টি মন্ডবে দুর্গা পুজা অনুষ্টিত হবে। পুজাকে ঘিরে ইতি মধ্যে মন্ডবে মন্ডবে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি)কামরুজ্জামান মিয়ার নির্দ্দেশনায় আদমদীঘি থানা পুলিশ মন্ডব গুলো পরিদর্শন সহ খোঁজ খবর রাখছেন। প্রশাসন,রাজনৈতিক নের্তৃবৃন্দ সহ সকলের সহযোগীতায় এবার ধর্মীয় ভাবগার্ম্ভীয় বজায় রেখে নির্বিগ্নে পুজা সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসাকে দেখতে গাবতলীর বিএনপি নেতা গামা চেয়ারম্যান

আদমদীঘিতে এবার ৬৯ টি মন্ডবে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে

প্রকাশিত: ১০:১৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬