
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় বিএনপির রাজনৈতিক কার্যালয় ভাঙচুর ও পোড়ানো সহ নাশকতার মামলায় ছাত্রলীগ নেতাকে গ্ৰেফতার করেছে পুলিশ। শুক্রবার (২রা অক্টোবর) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (৩রা অক্টোবর) সকালে পুলিশি পাহারায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত হলেন,সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন বাপ্পী (৩১)। তিনি উপজেলার আচারের পাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়,২০১৫ সালে বিএনপির রাজনৈতিক কার্যালয় পোড়ানোর অভিযোগে ২০২৪ সালের আগস্ট মাসে সোনাতলা থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় সুমন বাপ্পী আসামি হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাকুল্লা ইউনিয়নের আচারের পাড়া এলাকা হতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে বগুড়া সদর থানার এক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আতাউর রহমান ওরফে গেদাকেও গ্ৰেফতার করেছে পুলিশ।
তবে তাকে শুক্রবার দিবাগত ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে হুয়াকুয়া বটতলা চারমাথা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,একজনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে অপরজন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।আমাদের পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রতিবেদক 















