
প্রেস বিজ্ঞপ্তিঃ ১১ অক্টোবর: ‘১৮ বছরের আলোর পথচলা, স্বপ্ন ছুঁক লক্ষ মানুষের হৃদয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় আলোর প্রদীপ যুব সংগঠনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে পুষ্টিকর খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) উপজেলার কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনটির সপ্তাহব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে জামিল আখতার বীনু পুষ্টি প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোর প্রদীপ যুব সংগঠনের উপচেয়ারম্যান মোঃ বাবলা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ফাহিমা আক্তার এবং সহকারী শিক্ষক মোছাঃ সাবিনা ইয়াসমিন, পপি আক্তার, ফারজানা কানিজ ও মোঃ শাহিন ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ মামুনুর রশিদ মামুন, সাবেক সাধারণ সম্পাদক এস এম আহসান কবির, তথ্যবিষয়ক সদস্য শাহাদত ইসলাম এবং সংগঠনের সদস্য খাইরুল ইসলাম, আজিজুল ইসলাম, নবীন, ইব্রাহীম, শাহিন, শহিদুল ও রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোর প্রদীপ যুব সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষা সহায়তা, পুষ্টি কার্যক্রম ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, পুষ্টির চাহিদা পূরণ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সংগঠনটির বিভিন্ন উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি শিশুদের শিক্ষা ও পুষ্টি উন্নয়নে তাদের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

প্রতিবেদক 


















