
মুহাম্মাদ আবু মুসাঃ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বগুড়া মহানগরের সুত্রাপুর এলাকায় “সমাজ কল্যাণ সমিতি”র নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর/২৬ শনিবার সন্ধ্যায় গোহাইল রোড এলাকায় অভিষেক ও সংবাদনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পথপ বাক্য পাঠ করান প্রধান অতিথি সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু এবং বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইব্রাহিম আলী। মেসার্স রনি ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী আব্দুল মতিন এর সভাপতিত্বে ও সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সদস্য আজিজুল হক মঞ্জু’র পরিচালনায় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাজ কল্যান সমিতির নবগঠিত কমিটির সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সেলিম রেজা সানুসহ ৩১ জন সদস্য শপথ গ্রহন করেন।

প্রতিবেদক 


















