০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়া তালোড়ার সাবেক মেয়রের ইন্তেকাল

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তালোড়া পৌর শাখার সভাপতি মোঃ আমিরুল ইসলাম বকুল (৬৯) গত সোমবার ৫ অক্টোবর রাত ৮টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তিনি তালোড়া পৌর এলাকার সরঞ্জাবাড়ী মহল্লার মৃত এবাদত আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। ৬ অক্টোবর মঙ্গলবার বাদ যোহর জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। আওয়ামীলীগ সরকারের পতের পর তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই আন্দোলনের হত্যাকান্ড সহ একাধিক মামলা রয়েছে। মামলার পর থেকেই তিনি গ্রেফতার এড়িয়ে আত্মগোপণে ছিলেন। সম্প্রতি তিনি অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

দুপচাঁচিয়া তালোড়ার সাবেক মেয়রের ইন্তেকাল

দুপচাঁচিয়া তালোড়ার সাবেক মেয়রের ইন্তেকাল

প্রকাশিত: ০৩:১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬