১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ফুটবল মাঠে বুনাতলার বাজিমাত,ছাগল পুরস্কারে উচ্ছ্বসিত বিজয়ীরা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। টানটান উত্তেজনার এ খেলায় বুনাতলা খেলোয়াড় কল্যাণ সমিতি ১-০ গোলে সোনাতলা ফুটবল একাদশকে পরাজিত করে। ম্যাচ ঘিরে মাঠজুড়ে দর্শকদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।মঙ্গলবার (৬ই অক্টোবর) বিকেল ৩টায় চকসৈয়দপুর ইয়াং স্টার ক্লাবের আয়োজনে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বুনাতলা খেলোয়াড় কল্যাণ সমিতি ও সোনাতলা ফুটবল একাদশ মুখোমুখি হয়।খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে খেলোয়াড়দের নৈপুণ্যে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত বুনাতলা খেলোয়াড় কল্যাণ সমিতি একটি গোল করে এগিয়ে যায়। নির্ধারিত সময় শেষে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বুনাতলা।খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে জয়ী ও পরাজিত দলকে ছোট এবং বিজয়ী দলকে একটি বড় ছাগল তুলে দেন প্রধান অতিথি বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।ব্যতিক্রমী এ পুরস্কার দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি করে।খেলা উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আহসান হাবিব মোহন। উদ্বোধন করেন সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা এ. কে. এম. আহসানুল হাবীব রাজা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মাহমুদ হোসেন তৌফিক,সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন,শফিকুল ইসলাম,উপজেলা জাসাসের সভাপতি উজ্জ্বল হোসেন খোকন,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ।খেলায় ধারাভাষ্য দেন রফিকুল ইসলাম ও রাশেদ মিয়া। ম্যাচ চলাকালে বড়িয়াহাট বাজারের সুরধনী জুয়েলার্সের প্রচার ব্যানার ও তার সত্তাধীকারী সুশান্ত চন্দ্র কর্মকার মাঠে উপস্থিত থাকতে দেখা যায়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

দুপচাঁচিয়া তালোড়ার সাবেক মেয়রের ইন্তেকাল

ফুটবল মাঠে বুনাতলার বাজিমাত,ছাগল পুরস্কারে উচ্ছ্বসিত বিজয়ীরা 

প্রকাশিত: ০২:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬