০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে উপকারভোগীদের নিকট থেকে অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আদমদীঘি( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আতাউর রহমানের বিরুদ্ধে উপকারভোগীদের নিকট থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ।বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য কর্মকর্তাকের অবহিত করেছেন এলাকার লোকজন ।

আদমদীঘি উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে,আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে উপকারভোগীদের মাসিক চাল বিক্রির জন্য আতাউর রহমান নামের একজন ডিলার নিয়োগ দেয়া রয়েছে । ওই ডিলারের আওতায় ইউনিয়নের উৎরাইল,বামনীগ্রাম,জাহানাবাজ,কায়েতপাড়া,কাশিমিলা,প্রসাদখালী,দমদমা ও সান্দিড়া গ্রামের পাঁচ শতাধিক উপকারভোগী রয়েছে । মঙ্গলবার( ৬ অক্টোবর) ওই ডিলারের আওতাধীন দমদমা গ্রামের বিক্রয় কেন্দ্রে চাল বিক্রি হয় । অভিযোগ রয়েছে,চাল বিক্রির আগে ডিলার আতাউর রহমান নিজে উপকারভোগীদের নিকট থেকে নতুন কার্ড করে দেয়ার কথা বলে জন প্রতি ১০০ টাকা করে দাবি করেন । উপকারভোগীরা টাকা দিতে রাজি না হলে ডিলার চাল বিক্রি বন্ধ করে দেয়ার হুমকি দেন । নিরুপায় হয়ে উপকার ভোগীরা ডিলারকে ১০০ টাকা করে দিতে বাধ্য হয় । টাকা গ্রহনের পর ডিলার চাল বিক্রি শুরু করেন । ইউনিয়নের উৎরাইল গ্রামের উপকারভোগী মাসুদ,মুকুল সহ কয়েকজন জানান, তারা ডিলারের দাবি করা টাকা দিতে রাজী হননি কিন্তু ডিলার আতাউর চাপে ফেলে তাদের নিকট থেকে টাকা নিয়ে পরে চাল বিক্রি করেন । একই ভাবে দমদমা গ্রামের বাসিন্দা ভুট্রো প্রসাদখালী গ্রামের সত্যেন হালদার বলেন তাদের নিকট থেকে ও ডিলার ১০০ টাকা করে দাবি করেছেন । বিষয়টি নিয়ে ডিলার আতাউর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, এ ভাবে দরীদ্র মানুষের কাছে টাকা নেয়া ঠিক হয়নি,বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানাবো । উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল বাসার বলেন, উপজেলা খাদ্য বিভাগ থেকে উপকারভোগীদের কার্ড সরবরাহ করা হয়,ডিলার আতাউর রহমানকে আমাকে না জানিয়ে উপকারভোগীদের নিকট থেকে কার্ডের জন্য টাকা নিয়ে অন্যায় করেছেন । উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন,উপকারভোগীদের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে ওই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে । এ বিষয়ে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, বিষয়টি আমার নজরে এসেছে, বিষয়টি ইউএনও কে জানানো হবে ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

দুপচাঁচিয়া তালোড়ার সাবেক মেয়রের ইন্তেকাল

আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে উপকারভোগীদের নিকট থেকে অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০২:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬