
সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও সর্বস্তরে শিক্ষক সমাজ আয়োজনে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা, শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সকলের শ্রদ্ধাবোধ ও সম্মান বৃদ্ধি লক্ষ্যে ,র্যালি ,গুণী শিক্ষক সম্মাননা ও আলোচনা সভা গতকাল ৫ অক্টোবর সোমবার উপজেলা মডেল মসজিদের চত্বরে উপজেলা নিবার্হী অফিসার শাহরুখ খান এর সভাপতিত্বে ও শাহ মোঃ মাহামুদুন নবীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি -দুপচাঁচিয়া) স্থানীয় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার (এমপি)। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ,মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলম, অধ্যক্ষ ইউসুফ আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার (এমপি) বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ গড়ার প্রধান কারিগর। একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।এ দিন উপজেলার পর্যায়ের ৪ জন গুণী শিক্ষক কলেজ স্তরে উপাধ্যক্ষ মনোয়ারা বেগম ,মাদ্রাসা স্তুরে সহকারী অধ্যাপক আশরাফুল আলম,মাধ্যমিক স্তুরে সিনিয়র সহকারী শিক্ষক মোসলিম উদ্দিন, প্রাথমিক স্তরে প্রধান শিক্ষক বেলাল হোসেনকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিবেদক 




















