
মুহাম্মাদ আবু মুসাঃ সোমবার বগুড়া গাবতলীর নাড়–য়ামালা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। পরে তিনি (এমপি মিলটন) প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিদ্যালয়ের সভাপতি স¤্রাট মাহারুফ এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজা’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, বগুড়া শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের ইঞ্জিনিয়ার ইমরান হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, জুলফিকার হায়দার গামা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিনসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, অভিভাবকগণ, শিক্ষার্থীবৃন্দ।

প্রতিবেদক 




















