১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট শুরু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। সোমবার ( ৫ অক্টোবর) বিকেল ৪টায় ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৮টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় সান্তাহার ইউনিয়ন পরিষদ ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ দল মুখোমুখি হয়। আজকের খেলায় ২-০ গোলের ব্যবধানে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ জয়লাভ করেছে। টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। খেলা শুরুর আগে প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন ঘোষনা করে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা ক্রীড়া সম্পাদক শাহিন সহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ। খেলাটি পরিচালনা করেন স্বপন, রাকিবুল ও শাকিল হোসেন। টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

দুপচাঁচিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ অনুষ্ঠিত  

আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত: ০৪:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬