
বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর রামেশ^রপুর উত্তরপাড়া গ্রামের ও সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা’র ভগ্নিপতি সোলায়মান আলী মঙ্গলবার সকালে দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন ইন্না—-রাজিউন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০বছর। তিনি স্ত্রী, ৩মেয়ে, নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়েছিলেন বিভিন্ন পেশার মানুষ।

প্রতিবেদক 



















