১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় ১ মাদক কারবারিসহ ৬ জন গ্রেফতার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়ায় থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ এক মাদক কারবারি ও চাঁদাবাজি এবং প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, (৫ অক্টোবর) সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনাকালে দুপচাঁচিয়া পৌরসভাস্থ বড়ধাপ শাহাদাত কল্ডস্টোরেজ এর সামনে রাস্তার ওপর থেকে ৩২ পিস ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ মো. মইদুল ইসলাম (পিতা: আনসার আলী, সাং- বড়ধাপ) কে গ্রেফতার করা হয়। এদিকে আপর আরেকটি অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ডিমশহর এলাকার মো. কাফি খান (পিতা: কামাল খান), ডিমশহর দক্ষিণপাড়ার মো. জোবায়ের ওরফে জোবায়ের হোসেন (পিতা: মো. জহিরউদ্দিন), ডিমশহর এলাকার মো. খাইরুল ইসলাম তালুকদার (পিতা: মো. বেলাল তালুকদার) এবং ডিমশহর মণ্ডলাপাড়ার মো. জোনায়েদ হোসেন (পিতা: হাফেজ আব্দুল মজিদ)।
এছাড়া প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. আবুল কালাম, (পিতা: আলহাজ্ব আমজাদ হোসেন, সাং- পাইকপাড়া) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানায় গ্রেফতারকৃত ৬ আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

দুপচাঁচিয়া তালোড়ার সাবেক মেয়রের ইন্তেকাল

দুপচাঁচিয়ায় ১ মাদক কারবারিসহ ৬ জন গ্রেফতার

প্রকাশিত: ০৩:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬