
মুহাম্মাদ আবু মুসাঃ সোমবার (১২অক্টোবর/২৬) বগুড়া মহানগরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র বগুড়া জোনের আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল গফুর ফকিরের সভাপতিত্বে ও প্রশিকা’র বিভাগীয় ব্যবস্থাপক (বগুড়া জোন) নুর হোদা’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার লিজা, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক জিললুর রহমান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ এএস দীন মুহাম্মদ, প্রশিকা’র পরিচালক রিজুওয়ানুস শামীম রাজিব, এন্ট্রি ড্রাগ ক্যাম্পেইন কর্মসুচীর প্রধান প্রদীপ কুমার বিশ^াস, কেন্দ্রীয় ব্যবস্থাপক হারুন-অর-রশিদ, এন্ট্রি ড্রাগ ক্যাম্পেইন কর্মসুচীর সিনিয়র সহকারী পরিচালক আব্দুর রহিম মোল্লা। অনুষ্ঠানে প্রশিকা’র গাবতলী উন্নয়ন এলাকার ব্যবস্থাপক ফাহিমা পারভীন, শিবগঞ্জ উন্নয়ন এলাকার ব্যবস্থাপক জরিফুল ইসলাম, নন্দিগ্রাম এলাকার ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ধুনট এলাকার ব্যবস্থাপক ইকবাল হোসেন, বগুড়া সদর শাখা ব্যবস্থাপক রায়হান আলী খন্দকার, ক্যাশিয়ার সনাতন কুমার দাস, রফিকুল ইসলাম, ক্রেডিট অফিসার শামিমা আক্তার, শিল্পী বেগমসহ ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, ছাত্র-ছাত্রীবৃন্দ ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি রেজাউল করিম বাদশা এমপি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি (প্রধানমন্ত্রী) মাদকদ্রব্য কঠোর হস্তে দমন করার নির্দেশ দিয়েছেন। এমপি বাদশা বলেন, মাদকাসক্তি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র যে উদ্যোগ নিয়েছে তা অত্যান্ত প্রশংসানীয়। এমনিভাবে সমাজের সকল সচেতন মানুষকে এগিয়ে এসে মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রতিবেদক 


















