০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় মহিলাসহ গ্রেপ্তার ৬, ভ্রাম্যমান আদালতে জেল – জরিমানা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৮:১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকদ্রব্য গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল। রোববার (১১ অক্টোবর) বিকেলে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের আভিযানিক দল এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃতরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার মহলদারপাড়ার মোঃ মারুফ হোসেন (২৩), মোঃ রবিউল ইসলাম (৩০), মোঃ বাপ্পী হোসেন (২৬), উত্তর মাঝিপাড়ার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শ্রী পবন প্রাং (৪৫), বড় ধাপেরহাটের সোনামনি (৪০) এবং ধাপেরহাটের তুলশী বাশফোর (৪৫)। সকলের উপজেলাঃ দুপচাঁচিয়া। জেলাঃ বগুড়া।অভিযানকালে তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে একজনকে ২৫ দিন, একজনকে ৩ মাস ১৫ দিন, একজনকে ৪ মাস, একজনকে ৫ মাস, একজনকে ২ মাস এবং অপরজনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে অর্থদণ্ড প্রদান করেন। এর মধ্যে দুজনকে ১শত টাকা করে ২শত টাকা, একজনকে ৫ শত টাকা, দুজনকে ১ হাজার টাকা করে এবং এক জনকে ২ শত টাকা জরিমানা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

দুপচাঁচিয়ায় ১মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধার

দুপচাঁচিয়ায় মহিলাসহ গ্রেপ্তার ৬, ভ্রাম্যমান আদালতে জেল – জরিমানা 

প্রকাশিত: ০৮:১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬