০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

শিবির নেতা হত্যাকাণ্ড ব্যক্তিগত দ্বন্দ্বের ফল, দায় নেবে না বিএনপি : সাঘাটায় সংবাদ সম্মেলন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

সুলতান আহম্মেদ,সাঘাটা,গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডকে সম্পূর্ণ ব্যক্তিগত দ্বন্দ্বের ফল বলে দাবি করেছে সাঘাটা উপজেলা বিএনপি। দলটির নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়েছেন, এই বিচ্ছিন্ন ও অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই এবং এর দায়ও দল কোনোভাবেই গ্রহণ করবে না।

সোমবার (২২ জুন ২০২৬) দুপুরে সাঘাটা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এ দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ জানান, গত ২১ জুন বোনারপাড়ায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে যুবদল থেকে বহিষ্কৃত নেতা মোখলেছুর রহমান মুকুল এবং শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে সেই বিরোধ থেকে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে তারা উল্লেখ করেন।
বিএনপি নেতৃবৃন্দ দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সৃষ্ট বিরোধ ছিল সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং এর সঙ্গে বিএনপির কোনো রাজনৈতিক বা সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই। তারা বলেন, “হত্যাকাণ্ড কোনো দল বা জাতির জন্য কখনোই কাম্য হতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় ন্যায়বিচার ও আইনের শাসনে বিশ্বাস করে। আমরা কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করি না। বোনারপাড়ার এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনার পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখার আমীর মো. ইব্রাহিম হোসেন এবং যুব বিভাগের প্রধান মো. এনামুল হকের নেতৃত্বে জামায়াত-শিবিরের কিছু নেতাকর্মী বোনারপাড়ায় অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায়।
তাদের দাবি, হামলাকারীরা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি এলাকায় নিরীহ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনাও ঘটায়। বিএনপি নেতারা এসব কর্মকাণ্ডকে পরিকল্পিত ও প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নিরপেক্ষ তদন্তের দাবি
সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেন, একটি অপরাধের প্রতিক্রিয়ায় আরেকটি অপরাধ সংঘটিত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধী যে দলেরই হোক না কেন, তার পরিচয়কে রাজনৈতিকভাবে ব্যবহার না করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় পুরো একটি রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এতে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক বিভাজন আরও বৃদ্ধি পায়।
রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা না করার আহ্বান
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ বোনারপাড়ায় সংঘটিত হত্যাকাণ্ড এবং পরবর্তী ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের দাবি জানান। পাশাপাশি তারা সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত বিরোধ বা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা না করে।
তাদের মতে, প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনাই বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ মালামাল চুরি: সাঘাটায় সন্দেহভাজন গ্রেপ্তার

শিবির নেতা হত্যাকাণ্ড ব্যক্তিগত দ্বন্দ্বের ফল, দায় নেবে না বিএনপি : সাঘাটায় সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৩:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬