০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আদমদীঘির সান্তাহার শহরের পাশে অটোরিক্সা চালক খু*ন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার হেমতখালী এলাকার পশ্চিম পাশে সোলায়মান আলী(৬০) নামের এক অটোরিক্সা চালককে খুন করেছে দুর্বৃত্তরা । শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে । সোলায়মান আলী আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর সরদার পাড়া মহল্লার মৃত ওসমান আলীর ছেলে ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে,ঘটনার সময় সোলায়মান আলী তাঁর অটোরিক্সা নিয়ে নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রাম থেকে সান্তাহার শহরের দিকে আসছিলেন । এ সময় কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে অটোরিক্সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে । এ সময় সোলায়মান দুর্বৃত্তদের বাধা দেয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে মারপিট শুরু করে এবং এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে অটোরিক্সা ফেলে রেখে পালিয়ে যায় । সোলায়মানের চিৎকারে গ্রামবাসি ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সোলায়মান আলীকে মৃত ঘোষনা করেন । সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক কামরুজ্জামান বলেন,সংবাদ পেয়ে সান্তাহার টাউন পুলিশ ও নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় । ঘটনাস্থল নওগাঁ সদর থানার আওতাধীন হওয়ায় নওগাঁ মডেল থানা পুলিশ লাশ তাদের হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় । এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় ‘সংবাদ আজকাল’-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

আদমদীঘির সান্তাহার শহরের পাশে অটোরিক্সা চালক খু*ন

প্রকাশিত: ০১:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬