০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সোনাতলায় ফসলী জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ঘরবাড়ি ধসের আশঙ্কায় গ্রামবাসী 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের শালিখা এলাকায় রাস্তার পাশের ফসলী জমিতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে জমিতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। পাশের বাড়িঘর ধসে পড়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।সরেজমিনে জানা যায়,আড়িয়াঘাট বাজারের উত্তর দিকে গজারিয়া বা কাচারির দিকে যাওয়া রাস্তা ধরে শালিখা গ্ৰামে ওসমান আলীর ছেলে হাসানুল ইসলাম ওরফে হাসান। কিছুদিন ধরে তিনি বালু উত্তোলন করছেন। অভিযোগ রয়েছে,তিনি মানুষের বসতবাড়ির সংলগ্ন থেকে ফসলী জমি কেটে বালু তুলছেন।স্থানীয়রা জানান,তাঁরা বারবার হাসানুলকে বালু তুলতে নিষেধ করেছেন। তাঁদের আশঙ্কা,এভাবে বালু তোলা অব্যাহত থাকলে আশপাশের ঘরবাড়ি ডেবে যেতে পারে। কিন্তু তাঁদের কথায় কর্ণপাত করা হচ্ছে না। গ্রামবাসী কয়েকজন বলেন,আমরা বারবার নিষেধ করেছি। জমিতে ইতোমধ্যে বড় এবং গভীর গর্ত হয়ে গেছে। এভাবে চললে আমাদের বাড়িঘরও ধসে যেতে পারে। কিন্তু হাসান আমাদের কথা শোনেননি।এ বিষয়ে জানতে চাইলে হাসান মিয়া দাবি করেন, তিনি প্রসাশন “ম্যানেজ” করেই বালু উত্তোলন করছেন। তবে এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।গ্রামবাসীরা আরও জানান,বালু উত্তোলনকে কেন্দ্র করে যেকোনো মুহূর্তে এলাকায় সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক কে অবগত করলে তিনি বলেন ওই বালু উত্তোলন কারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বালু উত্তোলন চলমান ছিল।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় ‘সংবাদ আজকাল’-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

সোনাতলায় ফসলী জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ঘরবাড়ি ধসের আশঙ্কায় গ্রামবাসী 

প্রকাশিত: ০১:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬