০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি অম্লান রাখতে রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ রাখা হয়েছে। শনিবার (২১শে নভেম্বর) দুপুর ২টায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আনুষ্ঠানিকভাবে এই স্টেডিয়াম এবং নতুন ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’-এর উদ্বোধন করেন।

এর আগে রংপুর জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে গিয়ে স্টেডিয়ামটি তাঁর নামে নামকরণের ঘোষণা দিয়েছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সেই ঘোষণা বাস্তবায়ন করল।
উদ্বোধনী অনুষ্ঠানে আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও দুই ভাইকে সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী স্টেডিয়ামের উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, “আবু সাঈদের আত্মত্যাগ ও স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় করে রাখতেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়াম দুটির উদ্বোধন করা হলো। আমরা চাই, এই স্টেডিয়াম শুধু একটি ক্রীড়া স্থাপনা নয়, বরং সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেও পরিচিত হোক।”
‘আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন’
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট শক্তি যত ষড়যন্ত্রই করুক, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। তাঁর দাবি, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে তারা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন।
তিনি বলেন, “যারা বাংলাদেশকে অন্য কোনো দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের সেই সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাবেদারি করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল ও মাথা উঁচু করে দাঁড়ানো রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “দু-একটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা ভেবেছে, আবারও ফ্যাসিবাদী শাসন কায়েম করবে। সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এর অর্থ এই নয় যে সরকার দুর্বল।” বিগত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল উল্লেখ করে তিনি বলেন, দলটির বর্তমান কর্মকাণ্ডেই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হচ্ছে।
তিনি জানান, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে তা করবে।
রংপুরের উন্নয়ন
ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উন্নয়নকাজ করা হবে। তিনি জানান, রংপুরের উন্নয়নে ইতিমধ্যে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া রংপুরসহ বৃহত্তর উত্তরাঞ্চলের অবকাঠামো ও সার্বিক উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সারাদেশে অগ্নিসংযোগ বা সহিংসতা চলছে না; একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনা ঘটছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দলীয়ভাবে এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে স্থানীয় বিএনপি রেজুলেশনের মাধ্যমে কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবে। দলের সিদ্ধান্ত ও সমর্থনের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে স্থানীয় বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নেবে।
উপস্থিতি
অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান শামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশিদ, জেলা প্রশাসক ইসরাত জাহান ও পুলিশ সুপার মোজাম্মেল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ার দুপচাঁচিয়ায় পুষ্প রথযাত্রা অনুষ্ঠিত

আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম 

প্রকাশিত: ১০:০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬