০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বগুড়ার শিবগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৭:৪২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলার শিবগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম। শুক্রবার (২০ই নভেম্বর) তিনি এ পরিদর্শনে যান।

পরিদর্শনকালে ডিআইজি থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি থানা ভবনের বিভিন্ন কক্ষ, পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা ও সার্বিক অবকাঠামো সরেজমিনে ঘুরে দেখেন। পাশাপাশি থানার দাপ্তরিক কার্যক্রম ও জনসেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
থানার কার্যক্রমকে আরও গতিশীল, জনবান্ধব ও কার্যকর করতে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বগুড়ার সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল), শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ার দুপচাঁচিয়ায় পুষ্প রথযাত্রা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি 

প্রকাশিত: ০৭:৪২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬