০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৬:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ১৮ আগষ্ট সোমবার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ,অভিভাবক সমাবেশে ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অত্র বিদ্যালয়ে সভাপতি তানজারুল হক তুহিনের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম ।

প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।

বিশেষ অতিথি সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম বলেন, দেশ পরিচালনার জন্য কর্মঠ, সৎ, যোগ্য, শিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হয়ে ওঠার আহ্বান জানান।

অত্র বিদ্যালয়ে সভাপতি তানজারুল হক তুহিন বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষও হতে হবে। এসএসসি কৃতি শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ অর্জন একমাত্র উদ্দেশ্য হতে পারে না। পড়াশুনার পাশাপাশি সামাজিক সচেতন মানুষ হিসেবে বড় হতে হবে। মানবিক মূল্যবোধ, অন্যের প্রতি শ্রদ্ধাশীল, সহমর্মিতা, যুক্তিবাদিতা ও দেশপ্রেমের গুণাবলীতে শিক্ষার্থীদের সমৃদ্ধ হতে হবে। আমাদের উচিত হবে তাদের স্বতন্ত্র প্রতিভা বিকাশের উপযোগী পরিবেশ তৈরি করে দেয়া।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তাই অভিভাবকগণ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি করতে হবে।  অভিভাবকদের চিন্তা-চেতনা, পরামর্শ ও অভিযোগ ভবিষ্যতে স্কুলের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের দিকে দেশ তাকিয়ে থাকবে। তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে এমন কিছু করো যাতে ভবিষ্যতে তোমরা তোমাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে একজন প্রকৃত ইমানদার মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো।

এছাড়াও বক্তব্য রাখেন, ‍সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও দিগদাইর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সদরুল ইসলাম সবুজ। প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, সৈয়দ আহম্মদ ফাজিল মাদাসার অধ্যক্ষ আব্দুল মমিন, শিহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল হাই নারেজ।

এসময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ে অভিাবক সদস্য ইউসুফ আলী সুইট, সহকারি প্রধান শিক্ষক সুলতান হাবীব, সহকারি শিক্ষক হোসনে আরা, মাহবুবুর রশিদ, মোস্তাফিজার রহমান, মারুফা আকতার, জাহিদুল ইসলাম, আনারুল ইসলাম, শামীম আলী, রাবেয়া সুলতানা, ট্রেড ইন্সট্রাক্টর সুলতান মাহমুদ, আশেকুর রহমান, আব্দুল বাছেদ, ছামছুজ্জোহা, ওবায়দুর রহমান, সেলিনা আক্তার, গোলাপ কুমার ভৌমিক, কম্পিউটার প্রদর্শক মামুনুর রশিদ, সহিদুল ইসলাম, কর্মচারী ও স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ।

আলোচনা শেষে অতিথিগণ  কৃতি শিক্ষার্থীদের হাতে  ক্রেস্ট তুলে দেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ০৬:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫