০৮:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:২৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন হোটেল ও কনফেকশনারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পরিচালিত অভিযানে হোটেল ও খাদ্য প্রতিষ্ঠান গুলোতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণ পায় ভ্রাম্যমান আদালত। এসব অনিয়মের দায়ে গ্রামীণ ফুডস কনফেকশনারীর ৩ লাখ টাকা, বিসমিল্লাহ হোটেলের ১ লাখ টাকা, স্টার হোটেলের ১০ হাজার টাকা এবং মৌবন হোটেলের ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানার আদেশ দেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

রাকাব রংপুরে মুনাফা বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের বিশেষ অভিযান উদ্বোধন

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১০:২৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬