আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন হোটেল ও কনফেকশনারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে পরিচালিত অভিযানে হোটেল ও খাদ্য প্রতিষ্ঠান গুলোতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণ পায় ভ্রাম্যমান আদালত। এসব অনিয়মের দায়ে গ্রামীণ ফুডস কনফেকশনারীর ৩ লাখ টাকা, বিসমিল্লাহ হোটেলের ১ লাখ টাকা, স্টার হোটেলের ১০ হাজার টাকা এবং মৌবন হোটেলের ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানার আদেশ দেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল