০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিশিষ্ঠ ব্যবসায়ী শফিকের ভগ্নিপতি প্রকৌশলী জামাল উদ্দিন মারা গেছেন 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, বৃহত্তর বগুড়া সমিতির যুগ্ম সম্পাদক, ঢাকা মহানগর উত্তর জাসাস এর যুগ্ম আহবায়ক, স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উপদেষ্ঠা কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক এর ভগ্নিপতি প্রকৌশলী জামাল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৭ অক্টোবর/২৫ হৃদ রোগে আক্রান্ত হলে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনীতি হলে লাইফ সার্পোটে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮টা ৪০মিনিটে তিনি না ফেরার দেশে চলে যান।

২৯অক্টোবর বুধবার বাদ যোহর নিজ বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামে স্থানীয় মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়ে ছিলেন স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান জুলফিকার হায়দার গামা, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক তকি সরকার, সমাজসেবক মাহবুবুর রহমান ছোটন, বগুড়া প্রেসক্লাবের সদস্য মুহাম্মাদ আবু মুসা, ব্যাংকার সোহেল রানাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮০বছর। তিনি স্ত্রী, ২মেয়ে, ১ছেলে, নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। এ দিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন মহল থেকে বিবৃতি দেয়া হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ মালামাল চুরি: সাঘাটায় সন্দেহভাজন গ্রেপ্তার

বিশিষ্ঠ ব্যবসায়ী শফিকের ভগ্নিপতি প্রকৌশলী জামাল উদ্দিন মারা গেছেন 

প্রকাশিত: ০১:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫