০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৫৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ২০২৬-২৪ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিতে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সজল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ বেনজীর আহম্মেদ, কৃষি অফিসার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম জানান, কর্মসূচির মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে ৫ হাজার ৩০০ জন (বিঘা) সরিষা ও মসুর ১০০জন (বিঘা) এর মধ্যে বীজ এবং রাসায়নিক সার দেওয়া হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং রবি মৌসুমে ফসলের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সামাজিক বনায়নের সুফলঃ দুপচাঁচিয়ায় ৭ উপকারভোগী পেলেন প্রায় ৭০ হাজার টাকার চেক 

আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ০১:৫৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬