
মুহাম্মাদ আবু মুসাঃ মঙ্গলবার (২৪নভেম্বর/২৬) বগুড়ার গাবতলী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নেপালতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লতিফুল বারী মিন্টুকে গ্রেফতার করেছেন। তিনি ধলিরচড় গ্রামের হলেও বগুড়া শহরের চেলোপাড়ায় বসবাস করেন। সেই শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন স্থানীয় সাংবাদিকদের কাছে তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রতিবেদক 


















