
ডেস্ক রিপোর্টঃ বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩শে নভেম্বর সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ও আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মুহিত তালুকদার।বক্তব্যে তিনি বলেন,উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। সাধারণ মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তোহিদুল ইসলাম, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেহেদী হাছান, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আবেদিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়নুল হক, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত মল্লিক, মোয়াজ্জেম হোসেন, শাহজাহান আলী ও মেহেরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপ-পরিদর্শক শামীমা আক্তার।
সভায় আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রতিবেদক 


















