০২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় পানিতে ডুবে গেছে কৃষকের স্বপ্ন 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:১৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ সারা বছরের পরিশ্রম, ধারদেনা আর বুকভরা স্বপ্ন নিয়ে পাকা ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চেঙ্গা গ্রামের কৃষক আবু বক্কর। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে তাঁর সেই স্বপ্ন এখন পানির নিচে। পাকা ধানক্ষেত মাটিতে নুয়ে পড়েছে,জমিতে জমেছে পানি। কোথাও ধানগাছ পানিতে ডুবে আছে, কোথাও মাটির সঙ্গে মিশে গেছে সোনালি ফসল।

একই চিত্র একাধিক গ্রামে
শুধু আবু বক্কর নন, উপজেলার চেঙ্গা, ডিমশহর,খোলাশ, কাথহালী,সুখানগাড়ী, বোরাই,ভেলুর চক, চামরুল,পোতাট্টি,গুনাহার ও তালুচ,কইল সহ বিভিন্ন গ্রামের কৃষকের ধানক্ষেতের একই অবস্থা। কয়েক দিন আগেও যেসব মাঠে সোনালি ধান দুলছিল,সেখানে এখন অনেক জমিতে পানি থইথই করছে। ধান ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন দুর্যোগে কৃষকদের সারা বছরের শ্রম ও বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে।আলু-সরিষা চাষ নিয়েও শঙ্কা
ধান কাটার পর জমিতে আলু ও সরিষা চাষের পরিকল্পনা ছিল অনেক কৃষকের। কিন্তু জমিতে পানি জমে থাকায় পরবর্তী ফসলের আবাদ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। সময়মতো জমি শুকিয়ে না গেলে আলু ও সরিষা চাষ ব্যাহত হতে পারে। পাশাপাশি পাকা ধান নষ্ট হওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।গবাদিপশুর খাদ্য সংকটের আশঙ্কা
ক্ষতি শুধু ধানেই সীমাবদ্ধ নয়। জমিতে পড়ে থাকা ধানের খড়ও নষ্ট হচ্ছে। এতে আগামী মৌসুমে গবাদিপশুর খাদ্যসংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
প্রতিকারের দাবি
ফসল ঘরে তোলার মুহূর্তে এমন দুর্যোগে দিশেহারা কৃষকেরা দ্রুত জমির পানি নিষ্কাশন এবং ক্ষতিগ্রস্ত ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল সহ কারবারি মিঠু প্রাং গ্রেফতার 

দুপচাঁচিয়ায় পানিতে ডুবে গেছে কৃষকের স্বপ্ন 

প্রকাশিত: ০৪:১৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬