০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া: বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার টেস্টিং কিট সংকট দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে রোগীদের সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন, বগুড়ার পক্ষ থেকে ১ হাজার পিস ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করা হয়েছে।(২৩শে নভেম্বর ২০২৬) সোমবার বগুড়ার জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিকুর রহমান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)-এর হাতে কিটগুলো তুলে দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু পরীক্ষার কিট শেষ হয়ে যাওয়ায় রোগীদের পরীক্ষা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। বিষয়টি জানার পর জেলা প্রশাসন দ্রুত উদ্যোগ গ্রহণ করে। এই কিটের মাধ্যমে হাসপাতালে আগত রোগীদের বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা সম্ভব হবে।
জেলা প্রশাসনের এই উদ্যোগের লক্ষ্য রোগীদের স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন রাখা। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, জনগণের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসন, বগুড়ার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর

প্রকাশিত: ০১:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬