০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সোনাতলায় কাভা ফাস্ট ফুডের শুভ উদ্বোধন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় নতুন সংযোজন “কাভা ফাস্ট ফুড”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। (২৩শে নভেম্বর)সোমবার বেলা ১১টায় সোনাতলা থানা সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন,প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোছাঃ নাসরিন আক্তার,মোঃ আজাদ হোসেন,মওলানা শরিফুল ইসলাম, বিএনপি নেতা ও শিক্ষাবিদ রুহুল আমিন রঞ্জু প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে,কাভা ফাস্ট ফুডে ভোজনরসিকরা চাইনিজ,ফাস্টফুড, কফি সহ বিভিন্ন ধরনের উন্নত মানের খাবার উপভোগ করতে পারবেন। সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।
উদ্বোধন শেষে অতিথিরা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং এর সফলতা কামনা করেন। স্থানীয়দের আশা, থানা সংলগ্ন এই নতুন ফাস্ট ফুড শপটি সোনাতলাবাসীর খাবারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর

সোনাতলায় কাভা ফাস্ট ফুডের শুভ উদ্বোধন

প্রকাশিত: ০১:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬