
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার সোনাতলা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক মাওলানা রবিউল ইসলাম ও বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার(২৪নভেম্বর)সকাল আটটায় উপজেলা মজলিসে শুরা সদস্য নির্বাচন উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।শুরা সদস্য নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ।এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা কর্মপরিষদ সদস্য ও মানব সম্পদ বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, বগুড়া জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের, জেলা ইউনিটের সদস্য অধ্যাপক ফজলুল করিম,জেলা পরিবহন বিভাগের সভাপতি ডাঃ নুরুল আমীন সরকার।শুরা নির্বাচন শেষে ২০২৭-২০২৮সেশনের জন্য উপজেলা কর্মপরিষদ গঠন করা হয়।কর্মপরিষদ সদস্যদের সিধান্ত মোতাবেক উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট দলিলুর রহমান ও শেখ শাকিল, কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, কাজী মাওলানা আব্দুর রহীম ও অ্যাডভোকেট এমএম জাহিদুল হককে মনোনীত করা হয়।এছাড়াও মজলিসে শুরা সদস্য হিসাবে আগামী ২বছরের জন্য অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, অ্যাডভোকেট দলিলুর রহমান, অধ্যাপক মতিউর রহমান, এমএম জাহিদুল হক, শহিদুল ইসলাম, শেখ শাকিল, কাজী মাওলানা আব্দুর রহীম,মাওলানা রফিকুল ইসলাম, আব্দুল আলীম এবং আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন।


প্রতিবেদক 


















