০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সোনাতলায় হোটেল সহ মুদি দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার বড় বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ শে নভেম্বর) বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান কালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জলযোগ হোটেলকে ২ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শিত না করার অপরাধে বিপ্লব স্টোর নামের এক মুদি দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সংবাদ কর্মীদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক বলেন,জনস্বাস্থ্য সুরক্ষা,নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

গাবতলীর সরধনকুটি বিদ্যালয়ে৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সোনাতলায় হোটেল সহ মুদি দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১২:০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬