০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক আটক 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৪০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মিহির সরকার,আদমদিঘীঃ বগুড়ার আদমদীঘিতে অনলাইন জুয়া পরিচালনা এবং একাধিক ভুয়া জিমেইল আইডি, ভার্চুয়াল সার্ভার ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে টনি হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক টনি হোসেন উপজেলার উথরাইল দক্ষিণপাড়া গ্রামের ফেরদৌস প্রামাণিকের ছেলে। রোববার দিবাগত রাত ১টার দিকে তার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, বগুড়া জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উথরাইল দক্ষিণপাড়া এলাকায় টনি নিজ বাড়িতে বসে একাধিক জিমেইল আইডি, ভার্চুয়াল সার্ভার, ওয়েবসাইট ও ডিজিটাল ওয়ালেট অ্যাপ ব্যবহার করে আইনবহির্ভূত ই-লেনদেন পরিচালনা করছেন। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে টনি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। ফোনটি পরীক্ষা করে একাধিক জিমেইল আইডি এবং অনলাইন জুয়ার সাইটে একাধিক অ্যাকাউন্ট সংযুক্ত থাকার তথ্য পাওয়া যায়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাব-ইন্সপেক্টর মোস্তাফিজ আলম বলেন, “জব্দ করা মোবাইল ফোনে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেনের বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।”

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

গাবতলীর সরধনকুটি বিদ্যালয়ে৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক আটক 

প্রকাশিত: ১১:৪০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬