০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আদমদীঘির শাওইল তাঁতপল্লী শীতের আগমনে খটখট শব্দে মুখরিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:২২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মিহির কুমার সরকার,আদমদীঘি( বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইলের তাঁতপল্লী শীতের আগমনে ২৫ গ্রামের তাঁতপল্লীতে খটর-খটর শব্দে মুখরিত হয়ে ওঠেছে। চরকাতে অবিরাম ঘুরছে উলের সুতা। কম্বল ছাড়াও বিছানার চাদর থেকে শুরু করে লুঙ্গি, গামছাও তৈরি হয় গ্রাম গুলোতে।

চরকার সঙ্গে শাওইল সহ আশপাশের ২৫ গ্রামের মানুষের ভাগ্যও যেন ঘুরতে থাকে। তবে সুতা ও আনুসাঙ্গিক জিনিসের দাম বেশি হওয়ায় আগের মত লাভ নেই এ শিল্পে।
সরেজমিনে উপজেলার নশরতপুর ইউনিয়নের শাওইলে প্রবেশ করতেই কানে আসবে তাঁতের খটর-খটর শব্দ।
সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত গ্রামের নারী-পুরুষ নির্বিশেষে সবাই ব্যস্ত সময় পার করেন। এছাড়াও সারা বছর চলে কম-বেশি তাঁতের কাজ। গ্রামে নারী-পুরুষ হতে শুরু করে শিশুদেরও দেখা যায় কেউ গার্মেন্টসের ছাট কাপড় থেকে সুতা তুলছেন, কেউ চরকা নিয়ে বসে সুতা নলি ুবা সূচিতে ওঠাচ্ছেন, কেউ বা সুতা ববিন করছেন।
প্রতিটি বাড়ির আঙিনায় ও ঘরে বসানো পরিপাটি তাঁতযন্ত্রগুলো চলছে দিন-রাত। সব বাড়িতেই রয়েছে ১ থেকে ১০টি তাঁত। কোনোটা চাকাওয়ালা আবার কোনোটা বাঁশ ও কাঠ দিয়ে হাতে তৈরি।
শীত শুরুর আগে থেকেই সেই কম্বল বোনা শুরু হয়। শুধু শাওইল নয় দত্তবাড়িয়া, মঙ্গলপুর, দেলিঞ্জা, পুশিন্দা, দেওড়া, দত্তবাড়ীয়া, বিনাহালী, কেশরতা সহ আশপাশের প্রায় ২৫ গ্রামের চিত্র একই। স্থানীয়রা জানান, দেশের তাঁতশিল্পে বড় অবদান বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইল গ্রাম ও তার আশপাশের তাঁতিদের। উত্তরবঙ্গের এই তাঁতিগোষ্ঠী যুগ যুগ ধরে রেখেছে তাঁতের ঐতিহ্য। শীতের সময় এই গ্রামের মানুষের ব্যস্ততা বাড়ে কয়েক গুণ।
শাওইল গ্রাম সহ এখানকার ২৫ গ্রামে রয়েছে ১০ হাজারেরও বেশি তাঁতি পরিবার। এ শিল্পের ওপর জীবিকা নির্ভর করে অন্তত ৫০ হাজার মানুষের।
শীতে এসব গ্রামের তৈরি হওয়া কম্বল, চাদর, লুঙ্গি, গামছা বিক্রির জন্য এখানে গড়ে উঠেছে একটি হাট। সেই হাট শুরু হয় ভোর ৪টা থেকে, চলে সকাল ১০টা পর্যন্ত।
হাটে দূর-দূরান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ীদের পদচারণে মুখরিত হয়ে উঠে হাট ও গ্রামটির পথঘাট। রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে আসা ব্যবসায়ীদের মধ্যে চলে চাদর, কম্বল আর সুতা কেনার হিড়িক।
তাঁতীপল্লীর বকুল,একরাম,আমেনা সহ অনেকেই বলেন, এই গ্রামের মানুষের ভাগ্য যেন ঘোরে এই চরকার চাকায়। আগে সুতার দাম কম ছিল, আমাদের লাভ হতো ভালো। এখন সুতার দাম বেশি হওয়ায় লাভ নেই বললেই চলে। তাঁত কারিগর শহিদুল ইসলাম বলেন, এখানকার কম্বল খুব উন্নতমানের হওয়ায় চাহিদা রয়েছে দেশজুড়ে। কিন্তু এই পেশায় এখন লাভের মুখ দেখি না আমরা। শাওইলের চাদর আর কম্বল গ্রামগুলো ঘিরে হাজারও সম্ভাবনা থাকলেও সেভাবে বিষয়টি দেখা হচ্ছে না। তাঁতীদের সরকারি সুবিধা দিলে এটি হতে পারত রফতনির অন্যতম ক্ষেত্র।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

গাবতলীর সরধনকুটি বিদ্যালয়ে৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আদমদীঘির শাওইল তাঁতপল্লী শীতের আগমনে খটখট শব্দে মুখরিত

প্রকাশিত: ১১:২২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬