০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় পাঁচ ফার্মেসিকে ৮২ হাজার টাকা জরিমানা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:২৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ফার্মেসিকে মোট ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে এ দণ্ড দেওয়া হয়।
​অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার না থাকা, ওষুধ সংরক্ষণে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখা, ভারতীয় ওষুধ রাখা এবং ড্রাগ লাইসেন্স না থাকার মতো অনিয়ম ধরা পড়ে কয়েকটি প্রতিষ্ঠানে।
​এসব অপরাধে মেসার্স মৌসুমী ফার্মেসিকে ৩৫ হাজার টাকা,মেসার্স তোতা মেডিকেল স্টোরকে ৩০ হাজার টাকা মেসার্স তমা মেডিকেল স্টোরকে ৮ হাজার টাকা, মেসার্স রিপন ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং মেসার্স মাহীন ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
​ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম। অভিযানের সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপারভাইজার জেসমিন বেগম উপস্থিত ছিলেন।
​জনস্বার্থে ওষুধের দোকানগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

গাবতলীর সরধনকুটি বিদ্যালয়ে৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দুপচাঁচিয়ায় পাঁচ ফার্মেসিকে ৮২ হাজার টাকা জরিমানা 

প্রকাশিত: ১১:২৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬