
মুহাম্মাদ আবু মুসাঃ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার বগুড়ায় জেলা প্রশাসন আয়োজিত এক বনার্ঢ্য র্যালী বের করা হয়। প্রথমে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বগুড়া সদর -৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। পরে শহীদ টিটু মিলনায়তনে শিক্ষক সমাবেশে তিনি (এমপি বাদশা) প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার লিজা, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দসহ বিভিন্ন পর্যায়ের সরকারী-বেসরকারী কর্মকর্তা, শিক্ষকবৃন্দ।

প্রতিবেদক 




















