
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে ছাগল গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে বিরোধের ঘটনায় থানায় অভিযোগ করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেলেন আমজাদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি। ৩১জানুয়ারী/২৪ বুধবার বিকেল সোয়া ৪টায় ঘটনাটি ঘটেছে উপজেলার নেপালতলী ইউনিয়নের লাঠিমার ঘোন গ্রামে। নিহত আমজাদ হোসেন ওই গ্রামের আজিমুদ্দিনের ছেলে বলে জানা গেছে। ওই গ্রামে ছাগল চারা গাছ খাওয়াকে কেন্দ্র করে আমজাদ হোসেনের মেয়ের সাথে প্রতিপক্ষ মিন্টু মিয়ার স্ত্রীর বিরোধ হয়। ঘটনার প্রেক্ষিতে আমজাদ হোসেন থানায় অভিযোগ করতে যাওয়ার সময় নেপালতলীতে সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে চিকিৎসার জন্য গাবতলী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর সাথে কথা বললে তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ছাড়া ঘটনার প্রেক্ষিতে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক 


























