১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার সান্তাহার প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • ২৬ বার পড়া হয়েছে
শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার  আদমদীঘি থানার  সান্তাহার রেলওয়ে  প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এ সময় যাত্রীর চিৎকারের শব্দ শুনে ও সান্তাহার  রেলওয়ে থানার প্ল্যাটফর্মে ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা এগিয়েছে এসে ছিনতাই এর  চেষ্টা কালে  ৪ জন ছিনতাইকারী কে গ্রেফতার করেছেন। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর বাদুরতলা এলাকার রফিকুল ইসলামের ছেলে ওয়ালিদ (১৮), একই এলাকার নজরুল ইসলামের ছেলে রনি (২১), মোয়াজ্জেম হোসেনের ছেলে রাজু (১৯) ও আব্দুল আহাদের ছেলে শীশ মোহাম্মদ (১৯)। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, রবিবার রাতে জংশন স্টেশনে প্লাটফর্মে এক যাত্রীকে পেটে চাকু ধরে টাকা-পয়সা ছিনতাইয়ের চেষ্টা করে কয়েকজন যুবক। এসময় ওই যাত্রীর চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বার্মিজ চাকুসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ার সান্তাহার প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা 

প্রকাশিত: ০৩:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪