
ডেস্ক রিপোর্টঃ রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) মীর আশরাফ আলী, পিপিএম আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
শনিবার (৭ই নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী ডিআইজি মোঃ আশিক সাঈদ,পিপিএম নবাগত ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএমের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
এর আগে,নবাগত ডিআইজি শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) খন্দকার মোঃ শামীম হোসেন। এ সময় রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশীদসহ রাজশাহী রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে নবাগত ডিআইজি রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। দায়িত্বভার গ্রহণের পর রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে নবাগত ডিআইজিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

প্রতিবেদক 


















