
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় নাশকতা মামলার এজাহারনামীয় আসামি ও সোনাতলা উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ বিপ্লব হোসেন ওরফে মিয়াকে (৩২) গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১০ই নভেম্বর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে উপজেলার বালুয়া ইউনিয়নের পাতিলাকুড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বিপ্লব হোসেন উপজেলার মণ্ডমালা মধ্যপাড়া গ্রামের মৃত লুতু আকন্দ ওরফে লুৎফর রহমান ও মৃত পেয়ারা বেগমের ছেলে।সোনাতলা থানা পুলিশের পাঠানো প্রেস নোটে এ তথ্য জানানো হয়। পরে মঙ্গলবার বেলা ১০টায় তাকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

প্রতিবেদক 


















