প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৪, ৩:৩৮ পি.এম
বগুড়ার সান্তাহার প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এ সময় যাত্রীর চিৎকারের শব্দ শুনে ও সান্তাহার রেলওয়ে থানার প্ল্যাটফর্মে ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা এগিয়েছে এসে ছিনতাই এর চেষ্টা কালে ৪ জন ছিনতাইকারী কে গ্রেফতার করেছেন। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর বাদুরতলা এলাকার রফিকুল ইসলামের ছেলে ওয়ালিদ (১৮), একই এলাকার নজরুল ইসলামের ছেলে রনি (২১), মোয়াজ্জেম হোসেনের ছেলে রাজু (১৯) ও আব্দুল আহাদের ছেলে শীশ মোহাম্মদ (১৯)। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, রবিবার রাতে জংশন স্টেশনে প্লাটফর্মে এক যাত্রীকে পেটে চাকু ধরে টাকা-পয়সা ছিনতাইয়ের চেষ্টা করে কয়েকজন যুবক। এসময় ওই যাত্রীর চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বার্মিজ চাকুসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল