১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকদ্রব্য গাঁজানিয়ে স্বামী -স্ত্রী সহ গ্রেপ্তার ৩ 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৬:০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ সোমবার (২৪ আগস্ট) দুপুরে দুপচাঁচিয়া  ধাপের হাট এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজাসহ স্বামী- স্ত্রী এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দম্পতি হলেন,বগুড়া সদর থানার চারমাথা নূরানী মোড় এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আলামিন (২২) এবং তাঁর স্ত্রী আম্বিয়া বেগম (১৯)। গ্রেপ্তারকৃত আলামিন ও আম্বিয়া বেগমের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে অপর আরেকটি অভিযান চালিয়ে জিআর মামলার গ্রেফতার পরয়ানাভুক্ত আসামি মোঃ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার তালোড়া ইউনিয়নের কইলগ্রাম এলাকার মৃত মোজাফফর প্রামানিকের ছেলে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ৩ আসামিকে সোমবার বগুড়ার আদালতে প্রেরণ করা হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকদ্রব্য গাঁজানিয়ে স্বামী -স্ত্রী সহ গ্রেপ্তার ৩ 

প্রকাশিত: ০৬:০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬