সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ সোমবার (২৪ আগস্ট) দুপুরে দুপচাঁচিয়া ধাপের হাট এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজাসহ স্বামী- স্ত্রী এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দম্পতি হলেন,বগুড়া সদর থানার চারমাথা নূরানী মোড় এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আলামিন (২২) এবং তাঁর স্ত্রী আম্বিয়া বেগম (১৯)। গ্রেপ্তারকৃত আলামিন ও আম্বিয়া বেগমের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে অপর আরেকটি অভিযান চালিয়ে জিআর মামলার গ্রেফতার পরয়ানাভুক্ত আসামি মোঃ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার তালোড়া ইউনিয়নের কইলগ্রাম এলাকার মৃত মোজাফফর প্রামানিকের ছেলে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ৩ আসামিকে সোমবার বগুড়ার আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল