০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের তিন  নেতা-কর্মী গ্রেপ্তার 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি :  বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় তিন জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ছাতিয়ানগ্রামের মোস্তাফিজুর রহমান রতন (৬০) তিনি ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। শহিদুল ইসলাম (৪৫), আওয়ামী লীগের কর্মী ছিলেন। উভয়ের গ্রাম নিমাইদীঘি ও গোলাম সাকলাইন তুহিন (৩৫) সান্তাহার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক ও সান্দিড়া গ্রামের বাসিন্দা। তাদের কে নিজ নিজ এলাকায় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও  অগ্নিসংযোগের ঘটনায় তাদের কে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের ১৯মে সোমবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের তিন  নেতা-কর্মী গ্রেপ্তার 

প্রকাশিত: ০১:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫