প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৪:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৫, ১:২৬ পি.এম
বগুড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় তিন জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ছাতিয়ানগ্রামের মোস্তাফিজুর রহমান রতন (৬০) তিনি ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। শহিদুল ইসলাম (৪৫), আওয়ামী লীগের কর্মী ছিলেন। উভয়ের গ্রাম নিমাইদীঘি ও গোলাম সাকলাইন তুহিন (৩৫) সান্তাহার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক ও সান্দিড়া গ্রামের বাসিন্দা। তাদের কে নিজ নিজ এলাকায় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাদের কে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের ১৯মে সোমবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল