০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে রেলওয়ে জায়গায় অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ অভিযান 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:০১:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহার জংশন শহরে রেলওয়ের জায়গাতে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।২৫আগষ্ট সোমবার বেলা ১১টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের পাকশী বিভাগীয় ভূসম্পত্তিক কর্মকর্তা মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযানে স্টেশনের টিকিট কাউন্টার এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা কয়েকটি দোকান এবং শহরের ইয়াড কলোনি রোড ও মতিন বাজার মার্কেটের প্রায় অর্ধশত দোকানের বারান্দা অপসারন করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদমদিঘী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, এছাড়াও সেনাবাহিনী, রেল পুলিশ, নিরাপত্তা বাহিনী সহ স্থানীয় রেলওয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।  এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে  বিভাগীয় ও সম্পত্তি বিভাগ থেকে শহরে মাইকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সম্পর্কিত ঘোষণা দেওয়া হলে শহরের রেল গেটের ভিতরে অবৈধ ভাবে গড়ে তোলা প্রায় তিন শতাধিক স্থাপনা অভিযানের আগেই সরে নেয়াও হয়। এদিকে শহরের হাভে উচ্চ বালিকা বিদ্যালয় এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা শতাধিক স্থাপনা উচ্ছেদ না করেই  এ উচ্ছেদ অভিযান সমাপ্ত করা হয়েছে বলে অনেকে জানিয়েছেন। এনিয়ে উচ্ছেদ অভিযানে অংশ নেয়াও রেল কর্মকর্তাদের ভূমিকা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে রেলওয়ে জায়গায় অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ অভিযান 

প্রকাশিত: ০৫:০১:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫