প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ৫:০১ পি.এম
সান্তাহারে রেলওয়ে জায়গায় অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ অভিযান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহার জংশন শহরে রেলওয়ের জায়গাতে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।২৫আগষ্ট সোমবার বেলা ১১টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের পাকশী বিভাগীয় ভূসম্পত্তিক কর্মকর্তা মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযানে স্টেশনের টিকিট কাউন্টার এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা কয়েকটি দোকান এবং শহরের ইয়াড কলোনি রোড ও মতিন বাজার মার্কেটের প্রায় অর্ধশত দোকানের বারান্দা অপসারন করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদমদিঘী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, এছাড়াও সেনাবাহিনী, রেল পুলিশ, নিরাপত্তা বাহিনী সহ স্থানীয় রেলওয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে বিভাগীয় ও সম্পত্তি বিভাগ থেকে শহরে মাইকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সম্পর্কিত ঘোষণা দেওয়া হলে শহরের রেল গেটের ভিতরে অবৈধ ভাবে গড়ে তোলা প্রায় তিন শতাধিক স্থাপনা অভিযানের আগেই সরে নেয়াও হয়। এদিকে শহরের হাভে উচ্চ বালিকা বিদ্যালয় এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা শতাধিক স্থাপনা উচ্ছেদ না করেই এ উচ্ছেদ অভিযান সমাপ্ত করা হয়েছে বলে অনেকে জানিয়েছেন। এনিয়ে উচ্ছেদ অভিযানে অংশ নেয়াও রেল কর্মকর্তাদের ভূমিকা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল